IQNA

পাকিস্তানের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে ও আই সির মহাসচিব

11:25 - June 08, 2009
সংবাদ: 1788580
ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু উত্তর পাকিস্তানের একটি মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি এই বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন । তিনি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহবান জানান। গতশুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের দির জেলার একটি মসজিদে জুমার নামাজের সময় ঐ ভয়াবহ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়। # 417355
captcha