IQNA

মিশরে ‘‘ কুদস ২০০৯ সালের আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ’’ শীর্ষক উৎসব

15:39 - June 08, 2009
সংবাদ: 1788773
মিশরের রাজধানী কায়রোয় গতকাল ‘‘কুদস ২০০৯ সালের আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ’’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
কূয়েতের সংবাদ সংস্থা KUNA এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আরবদেশগুলোর বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের অংশগ্রহণের মধ্যদিয়ে মিশরের রাজধানী কায়রোয় গতকাল ‘‘কুদস ২০০৯ সালের আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ’’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে । আরবলীগের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি, খ্রিষ্টান ধর্মগুরু পোপ ষোড়শ বিনিডিক্টের প্রতিনিধি ও মিশরের ইস্কান্দারিয়া গীর্যার পাদ্রী, ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং আরব দেশগুলোর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার মহাসচিব বক্তৃতা করেন। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি এই উৎসবে কুদস শরীফ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। কুদস শরীফকে কেন্দ্র করে আরব বিশ্বের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করাই এই উৎসবের প্রধান উদ্দেশ্য। # 417179
captcha