IQNA

ওয়াশিংটনে পবিত্র কুরআন শিক্ষার আসর

14:40 - June 11, 2009
সংবাদ: 1789845
মার্কিনযুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী ৩ জুলাই থেকে ৬ জুলাই পবিত্র কুরআনের ক্বিরাআত ও হিফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
সংবাদ সংস্থা ইসনা এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, উত্তর আমেরিকার ইসলামিক এসোসিয়েশনের উদ্যোগে এবং হিফযুল কুরআন সংঘের সহায়তায় আগামী ৩ জুলাই থেকে ৬ জুলাই মার্কিনযুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পবিত্র কুরআনের ক্বিরাআত ও হিফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য রয়েছে, পবিত্র কুরআনের ৩০ পারা, ২০ পারা ও ১০ পারা হিফয প্রতিযোগিতা । এছাড়া দুটি পৃথক বিভাগে অনুর্ধ্ব ৭ ও অনুর্ধ্ব ১১ বছর বয়সীদের মধ্যে ক্বিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। # 418403
captcha