IQNA

মদিনায় প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে শিশুদের বিশেষ কুরআনের ক্বেরাআত শিক্ষা কেন্দ্র

14:05 - July 02, 2009
সংবাদ: 1797666
সৌদিআরবের ধর্মীয় নগরী মদিনা মনোয়ারায় প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শিশুদের জন্য বিশেষ ও উন্নত পর্যায়ের কুরআনের ক্বেরায়াত শিক্ষা কেন্দ্র
সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা ‘ভস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের ধর্মীয় নগরী মদিনা মনোয়ারায় প্রথমবারের মতো শিশুদের বিশেষ কুরআনের ক্বেরাআত শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে । চলতি হিজরী বছরের শেষ নাগাত এই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হবে বলে মদিনার হিফযুল কুরআন বিষয়ক সমাজ কল্যাণ সমিতির মহিলা শাখার প্রধান সামার আফান্দী খবর দিয়েছেন । বর্তমানে হিফযুল কুরআন বিষয়ক সমাজ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে মদিনায় শিশুদের জন্য ৬ টি হিফযুল কুরআন শিক্ষা কেন্দ্র চালু রয়েছে । তবে ক্বেরাআতের জন্য শহরটিতে এটাই প্রথম শিশুদের জন্য কোন শিক্ষাকেন্দ্র চালু হতে যাচ্ছে । উল্লেখ্য ২০০৮- ২০০৯ শিক্ষা বর্ষে মদিনার হিফযুল কুরআন শিক্ষা কেন্দ্র থেকে ৫৫২ জন ছাত্র ছাত্রী তাদের লেখাপড়া সম্পন্ন করেছে । # 428137
captcha