IQNA

মার্কিন কর্মকর্তাদের মাঝে ইংরেজী ভাষায় অনুদিত কুরআন শরিফ বিতরণ কর্মসূচি শুরু

19:25 - July 03, 2009
সংবাদ: 1797926
মার্কিনযুক্তরাষ্ট্রের পদস্থ কর্মকর্তাদের মাঝে মঙ্গলবার থেকে কুরআন শরীফ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে ।
সংবাদ মাধ্যম ‘CAIR' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রের ইসলামী যোগাযোগ পরিষদের পক্ষ থেকে দেশের পদস্থ কর্মকর্তাদের মাঝে মঙ্গলবার থেকে কুরআন শরীফ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে ।পবিত্র কুরআনের মহান শিক্ষার সাথে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যাক্তিদেরকে পরিচয় করানোই এই কর্মসূচির প্রধান লক্ষ্য ।এই কর্মসূচির আওতায় দেশের রাজনীতিবিদ, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংসদ সদস্য, সাংবাদিক ও গণমাধ্যমের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীদের মাঝে অন্তত: এক লক্ষ ইংরেজী ভাষায় অনুদিত কুরআন শরীফ বিতরণ করা হবে । আমেরিকার ইসলামী যোগাযোগ পরিষদের দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি পবিত্র কুরআনের আয়াত পাঠের মধ্যদিয়ে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে দেয়া ভাষণে মুসলমানদের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করায় মার্কিন কর্মকর্তাদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণের এই কর্মসূচি গ্রহণ করা হয়। আর এই কর্মসূচিকে সফল করতে আমেরিকার সচেতন মুসলমানদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয় ।আমেরিকার ইসলামী যোগাযোগ পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা সম্ভব হলে ইসলাম সম্পর্কে তাদের মধ্যে সঠিক ধারণা সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশটির নীতিনির্ধারণী মহলে ইসলাম বিদ্বেষী মনোভাব অনেকাংশেই হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে। # 427566


captcha