IQNA

ব্রুনাইয়ে দেশব্যাপী কুরআন প্রতিযোগিতা

13:40 - July 06, 2009
সংবাদ: 1798927
ব্রুনাইয়ে শুক্রবার যুবকদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদ মাধ্যম ব্রুনাই অনলাইন এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ব্রুনাইয়ে শুক্রবার যুবকদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে । এতে ৩৬ জন নারী ও পুরুষ অংশ নেয়।সেমিফাইনাল রাউন্ড থেকে ৮ জন কুরআনের ক্বারী শতকরা ৭৫ ভাগের বেশি নম্বর পেয়ে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন ।বিভিন্ন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের ক্বারীদেরকে প্রস্তুত করার পাশাপাশি দেশব্যাপী পবিত্র কুরআন শিক্ষাকে আরো বিস্তৃত করার লক্ষ্যে ঐশী গ্রন্থ আল কুরআনের শিক্ষার প্রতি দেশের তরুণ ও যুব প্রযন্মকে উদ্বুদ্ধ করাই এই প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজনের প্রধান উদ্দেশ্য ।# 429398
captcha