IQNA

১৫ ই জুলাই মার্কিন প্রেসিডেন্টকে ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কুরআন উপহার দেয়া হবে

14:02 - July 07, 2009
সংবাদ: 1799242
মার্কিনযুক্তরাষ্ট্রের ইসলামী যোগাযোগ পরিষদের পক্ষ থেকে আগামী ১৫ ই জুলাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কুরআন উপহার দেয়া হবে ।
সংবাদ মাধ্যম আল ইসলামুল ইয়ুম এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আগামী ১৫ ই জুলাই ওয়াশিংটনে মার্কিনযুক্তরাষ্ট্রের ইসলামী যোগাযোগ পরিষদের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই পরিষদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইংরেজি ভাষায় অনুদিত ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কুরআন উপহার দেয়া হবে । যুক্তরাষ্ট্রের ইসলামী যোগাযোগ পরিষদের যোগাযোগ বিষয়ক দপ্তরের পরিচালক ফাইয়াজ আলী বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার পদস্থ কর্মকর্তাদের মাঝে কুরআন শরীফ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইংরেজি ভাষায় অনুদিত ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কুরআন উপহার দেয়া হবে । এই কর্মসূচির আওতায় দেশের এক লক্ষ পদস্থ কর্মকর্তাদের মাঝে বিনামূল্যে ইংরেজি ভাষায় অনুদিত কুরআন শরীফ উপহার দেয়া হবে ।জনাব ফাইয়াজ বলেন, ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষাকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মাঝে তুলে ধরাই এই কর্মসুচির প্রধান উদ্দেশ্য ।তিনি আরো বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে যদি পবিত্র কুরআনের জ্ঞান সম্পর্কে সঠিক ধারণা দেয়া যায় তাহলে দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পবিত্র কুরআনে শিক্ষা চালু করার ব্যাপারে আমাদের প্রচেষ্টা সফল হবে। # 428958
captcha