IQNA

তিউনেশিয়ায় আইসিস্কোর দশম সাধারণ সভা

14:06 - July 07, 2009
সংবাদ: 1799246
তিউনেশিয়ার করথজ শহরের প্রেসিডেন্ট প্রাশাদে গত বৃহস্পতি ও শুক্রবার ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর দশম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তিউনেশিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বিন আলী ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর দশম সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইসলাম যে শান্তি ও সহিষ্ণতার ধর্ম তা পশ্চিমা সমাজের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের দায়িত্ব । আর এই মহান দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার আগে প্রয়োজন মুসলিম উম্মার মধ্যকার ঐক্য ও সংহতি । তিনি গুরুত্বারোপ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অনেক মুসলিম চিন্তাবিদ ও বুদ্ধিজীবী রয়েছে যারা জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন । ইসলামী দেশগুলোর উচিত ইসলামী শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নে তাদের এই মেধাকে কাজে লাগানো ।এদিকে, আইসিস্কোর মহাসচিব ইসলামী শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনে আইসিস্কোর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সভ্যতা ও সংস্কৃতিগুলোর মধ্যে সংলাপসহ বিশ্বের দেশগুলোর মধ্যকার মতবিরোধ দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য সংস্থাটি আজ বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।# 428922
captcha