সংযুক্ত আরব আমীরাতের বার্তাসংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, দুবাইয়ের ইসলাম ও জনকল্যাণ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং আন্তর্জাতিক সমিতি আহলুল কুরআনের সহযোগিতায় আগামী সপ্তায় দুবাই পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘‘ কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরতে নারী সচেতনতা ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে ।আন্তর্জাতিক সমিতি আহলুল কুরআনের পরিচালক ইমন ইসমাইল আব্দুল্লাহ বলেন, সংযুক্ত আরবআমীরাতের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে আরো বেশি সচেতন করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয় । দুবাইয়ের বিখ্যাত শেখ মাখতুম হিফযুল কুরআন শিক্ষাকেন্দ্রের শিক্ষক মুনা বাখিয়াতসহ দেশের বিশিষ্ট মহিলা কুরআন বিশেষজ্ঞ ও ইসলামী চিন্তাবিদ এ সম্মেলনে পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন ।# 430469