আরব নিউজ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ৪০ টি দেশের ২০০ জনেরও বেশি বিশিষ্ট মহিলা ইসলামী চিন্তাবিদ, আইনজীবী এবং বিভিন্ন দল ও সংগঠণের নারী নেতৃবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ থেকে তিন দিন ব্যাপী মুসলিম নারী সম্মেলন শুরু হয়েছে ।চলতি বছরের শেষ নাগাত বিশ্ব মুসলিম মহিলা পরিষদ, মুসলিম মহিলা তহবিল এবং মুসলিম মহিলাদের জন্য বিশেষ ওয়েব সাইট প্রতিষ্ঠার বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা ও পর্যালোচনা করা হবে। সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে নারীদের ভূমিকাকে আরো শক্তিশালী করার পাশাপাশি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় বিশ্বের মুসলিম নারীদের মধ্যে যোগোযোগের মাধ্যম গড়ে তুলাই এই সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য ।# 434750