এ প্রদর্শণীতে আলজেরীয়ার ৭৫টি প্রকাশনা সংস্থা নিজ নিজ সর্বশেষ প্রকাশনা নিয়ে অংশ গ্রহণ করেছে। বিভিন্ন আকার ও আয়তনের কোরআন, বিজ্ঞান ও কোরআনের তাফসীর, তাত্ত্বিক , সাহিত্যিক, ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থ এখানে উপস্থাপিত হয়েছে।
প্রদশর্নীর প্রথম দিনে প্রদর্শনীস্থল আলজেরিয়ার নাগরিকদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। এখানে বিশ্ববিদ্যালয় ও স্কুলের বিভিন্ন স্তরের পাঠ্যপুস-কও স্থান পেয়েছে ।পুরো রমজান মাস ব্যাপী প্রদর্শণীর সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডও অব্যাহত থাকবে। আলজেরীয় চিকিৎসকগণ সুস্বাস্থ্য রাক্ষার ক্ষেত্রে রোজার ভূমিকা সম্পর্কে জনগণকে তথ্য প্রদান করবেন। এ ছাড়া রয়েছে ‘রমজান, কোরআনের মাস’ শীর্ষক এক প্রতিযোগিতা । # 457331