সৌদি দৈনিক আলরিয়াদের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয় ‘ইকনা’ জানিয়েছে, সৌদি আরবের আলহেলাল ক্রীড়া সংঘের প্রধান আব্দুর রহমান ইবনে মাসাঈদ বলেছেন, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কুরআনের ক্বারী ও হাফেজগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ থেকে তিনদিন ব্যাপী পবিত্র কুরআনের ক্বেরাআত ও হিফজ প্রতিযোগিতা শুরু হয়েছে । তিনটি স্তরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
আলহেলাল ক্রীড়াসংঘের ধর্মীয়-সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে এ প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে ইফ্তার পরিবেশন কার্যক্রম। অব্দুর রহমান বিন মাসাঈদ বলেন, সৌদি আরবের দু’জন প্রখ্যাত কোরআনের শিক্ষক ও আলহেলাল সামাজিক সাংস্কৃতিক কমিটির সম্মানিত সদস্য মূসা আলমাউসী এবং সুলতান আলমাউসী পুরস্কার প্রদান করবেন। # 457163