IQNA

সর্বশেষ ইমামের অন্তর্ধানকালে ফকীহগণের মার্জায়িয়াত হলো পবিত্র ইমামগণের (আঃ) কর্মতৎপরতার ধারাবাহিকতা

23:07 - September 01, 2009
সংবাদ: 1821071
বাহরাইনের শিয়া আলেমগণের পরিষদ এক বিবৃতিতে ফকীহদের মার্জায়িয়াতের প্রতি সমর্থন জানিয়েছে এবং একে ইমামের অন্তর্ধান কালীন পবিত্র ইমামগণের (আঃ) কর্মতৎপরতার ধারাবাহিকাতা বলে বর্ণনা করেছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের শিয়া আলেমগণের পরিষদ মার্জায়িয়াতকে ইসলামী মূলনীতি ও ধর্মীয়, রাজনৈতিক, ও সামাজিক বাস্তবতা বলে উল্লেখ করেছে যা ধর্মীয় মূলনীতির উপর ভিত্তিশীল এবং জনগণ কর্তৃক গ্রহণযোগ্যতার উপর প্রতিষ্ঠিত। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের ধর্মীয় বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা থেকে আলাদা নয়। আমরা ব্যক্তিগত স্বার্থের জন্যে দ্বীনকে কাজে লাগানোকে প্রত্যাখ্যান করি । কারণ দ্বীন সমগ্র মুসলিম উম্মাহর পরিচয় ও স্বার্থ সম্পর্কে বর্ণনা করে। এতে আরো বলা হয়, শিয়ারা বিশ্বাসগত, ফিকাহ্গত ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মার্জায়িয়াতের প্রতি আস্থাশীল এবং তারা বিশ্বাস করে যে, ফকীহদের মার্জায়িয়াত ইসলামী উম্মার ঐক্যকে শক্তিশালী করে এবং চিন্ত ও বিশ্বাসগত বিচ্যুতি থেকে রক্ষা করে। বিবৃতিতে বাহরাইনের ধর্মীয় মার্জা ও শিয়াদের রাহবার আয়াতুল্লাহ শেখ ঈসা অহমেদ কাসেমের প্রতি বাহরাইনের শীয়া ওলামা পরিষদের সমর্থনের কথা ঘোষণা করে তাকে ন্যায়পরায়ণ,বীর, মোখলেস, প্রজ্ঞাবান এবং ধর্মীয় বিষয়ে জ্ঞানী ফকীহরূপে উল্লেখ করা হয়েছে । বিবৃতিতে আরো বলা হয়, আয়াতুল্লাহ শেখ ঈসা আহমেদ কাসেম পবিত্র কোরআন ও নিস্পাপ আহলেবাইত (আঃ) এর প্রতিষ্ঠানে প্রশিক্ষিত এমন এক ব্যক্তিত্ব যাকে সকলেই ফরেযগার ,যাহেদ, তাকাওয়াবান, মোখলেস এবং বাহরাইনের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণকারী বলে জানেন । # 457213
captcha