ফিলিস্তিনের বিভিন্ন শহর থেকে একশ’রও বেশি কুরআনে হাফেজ ছাত্র-ছাত্রী এ আলোচনা অংশ নেন। ইফতারির পর অনুষ্ঠিত ওই আলোচনায় কুরআনের নানা নৈতিক শিক্ষা এবং সেগুলো সমাজের বিভিন্ন স্তরে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা হয়।
ইনস্টিটিউটের প্রধান শেখ জাবের জাবের পবিত্র কুরআনের বেশ কতকগুলো নৈতিক শিক্ষা তুলে ধরে সেগুলো হাফেজ ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত জীবন ও আচরণে প্রতিফলিত করার বিষয়ে উৎসাহিত করেন।
তায়্যেবি শহরের ইসলামী আন্দোলনের প্রধান ইবরাহিম সারসুর বলেন, একমাত্র কুরআনের শিক্ষাকে জীবনে কাজে লাগালেই সামগ্রীক মুক্তি অর্জন সম্ভব। তিনি ছাত্র-ছাত্রীদের কুরআন হেফজের পাশাপাশি এর অর্থ আত্মস্থ করার পরামর্শ দেন।# 457352