কুরআনিমিজ ওয়েবসাইট জানায়, আগামী বছরের মে মাসের শেষ দিকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের তরুণ-তরুণীদেরকে ক্বেরাত পড়া ও পবিত্র কুরআন শরীফের অনুবাদ কীভাবে করতে হয় তা শেখানোর জ্ন্যই এ প্রতিযোগিতার আয়াজন করা হবে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা শুরুর আগে আঞ্চলিক ও প্রাদেশিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১৫ই নভেম্বর এবং আগামী বছরের ৭ই ফেব্রুয়ারি আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে ৬ হাজার ৬৫০ ডলার, ৫ হাজার ডলার এবং তিন হাজার ৩৫০ ডলার পুরস্কার দেয়া হবে। # 457781