ডয়েসভ্যালে জানায়, জার্মানীতে অমুসলিমদের মধ্যে ইসলাম ও পবিত্র কুরআনের শিক্ষা সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যাওয়ায় জার্মানীর এই দুই মুসলিম পরিকল্পনা করেছেন, সেপ্টম্বর মাসের শেষের দিকে ফ্রাঙ্কফুর্টের বই মেলায় পবিত্র কুরআনের অনুদিত কপি দু’টি প্রকাশ করা হবে। মিউনিখের বেক পাবলিকেশন্স ও ফ্রেইবার্গ পাবলিকেশন্স কুরআনের অনুদিত কপি দু’টি প্রকাশ করবে। অনুবাদকদের মধ্যে আহমাদ কারিমী আফগান বংশোদ্ভূত এবং ববজিন জার্মানীর নাগরিক। # 458153