IQNA

11:14 - September 05, 2009
সংবাদ: 1822181

স্পেনে ‘রমজান রাত’ উৎসব উদযাপিত হবে

বিভিন্ন দেশের প্রতিনিধি ও মুসলিম অধিবাসীদের অংশগ্রহণে আগামী ৯ই সেপ্টেম্বর থেকে ১৩ই সেপ্টম্বর পর্যন্ত স্পেনের রাজধানী মাদ্রিদে ‘রমজান রাত’ উৎসব উদযাপিত হবে।

বিলাদি ওয়েবসাইটের তথ্য মতে, স্পেনের নাগরিদের মধ্যে ইসলামী প্রথা ও রীতি-রেওয়াজ ছড়িয়ে দিতেই ‘আরব হাউজ’ এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এ বিষয়ে স্পেনের চিন্তাবিদ, সাংস্কৃতিক সংগঠন এবং স্প্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন আয়োজক আরব হাউজকে সহযোগিতা করছে। উৎসব উপলক্ষে নানা ধরনের সভা, ধর্ম ও সভ্যতার মধ্যে সংলাপ, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইসলামিক প্রামাণ্য চিত্র দেখানোর পরিকল্পনা নেয়া হয়েছে। আরব দেশ এবং স্পেনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে ২০০৬ সালে মাদ্রিদে আরব হাউজ প্রতিষ্ঠিত হয়। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি মুসলিম এবং অমুসলিম নাগরিকদের মধ্যে সম্পর্ক বাড়াতে স্পেনের বিভিন্ন বৈজ্ঞানিক কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ে নানা সময়ে সভা-সেমিনারের আয়োজন করে থাকে। # 458669
captcha