IQNA

আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে ১০৮ ভাষার কুরআন শরীফ প্রদর্শন করা হচ্ছে

22:25 - September 06, 2009
সংবাদ: 1823039
১৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে বিশ্বের ১০৮টি ভাষায় অনুদিত কুরআন শরীফের কপি প্রদর্শন করা হচ্ছে।
আন্তর্জাতিক এ প্রদর্শনীতে এক হাজার দুইশ’ অনুবাদক সাড়ে তিন হাজার শিরোনামে তাদের কাজ তুলে ধরেছেন। কোমের তারজোমান-এ ভাহি কেন্দ্রের সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে ইংরেজি, জার্মানী, ফরাসি,পাশতুন, উর্দু, তুর্কি, আজেরি, পোলিশ, বালুচি, কুর্দি, হিন্দি ও মালয়ী ভাষাসহ ১০৮টি ভাষায় অনুদিত কুরআন শরীফ প্রদর্র্শিত হচ্ছে। কুরআন প্রদর্শনীর পাশাপাশি বেশ কয়েকজন অনুবাদকের জীবনীগ্রন্থও প্রদর্শিত হচ্ছে এখানে। তেহরানের ইমাম খোমেনী মোসাল্লায় অনুষ্ঠিত এ প্রদর্শনী আগামী ১৪ই সেপ্টম্বর পর্যন্ত চলবে। # 459428
captcha