তেহরানের ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে বৈরুতভিত্তিক আমজাদ প্রকাশনী প্রায় ২০০০ গ্রন্থ নিয়ে ২০টি প্রকাশনা সংস্থার প্রতিনিধিত্ব করছে। এ প্রদর্শনীতে লেবাননের এহইয়া আল তোরাস, আল মোর্তাজা, দারুল তারোফ, দারুল জাহরা এবং আল কাদির সেন্টারসহ ২০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। এ সংস্থাগুলোকে দু’টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।
ইরানের সহযোগিতায় অনুদিত পবিত্র কুরআন শরীফের একটি কপি এ প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে। এছাড়া, বিহারুল আনোয়ার, নাহাজুল বালাগাহ, তাফসির আল মিজান, আল সাহি আন সিরাহ আল রাসুল এবং আল সাহি আন সিরাহ আল ইমাম আলী (আ.) এর মতো বহু গ্রন্থ প্রদর্শন করা হচ্ছে এ প্যাভিলিয়নে। # 459125