IQNA

সৌদি আরবে প্রথমবারের মতো কুরআন বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

23:12 - September 07, 2009
সংবাদ: 1823516
সৌদি আরবের কাতিফ প্রদেশে গত ৫ই সেপ্টম্বর থেকে উম্মুল হামাম এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো কুরআন বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
সৌদি আরবের দার আল হায়াত পত্রিকা জানায়, বহু সংখ্যক কুরআন বিশেষজ্ঞ এবং তাজবিদ ও ক্বারী এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, চার দিনের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের যুব সমাজ ক্বেরাতের ক্ষেত্রে তাদের সম্ভাবনা কতটা তা মূল্যায়ন করতে পারবে। কুরআন প্রতিযোগিতার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন- শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। # 460571
captcha