ইসলাম অন লাইনকে হামিদ আল সা’দি জানান, “আমি পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শনীর জন্য রমজান মাসকে বেছে নিয়েছি এই কারণে যে, এ মাসেই পবিত্র কুরআন নাযিল হয়েছিল। ” কুরআনের ক্যালিগ্রাফির ওপর দোহায় সা’দির এটা ৫ম একক প্রদর্শনী। তিনি জানান, গত দুই বছর ধরে তিনি এ প্রদর্শনীর পরিকল্পনা করছিলেন। সা’দির এ প্রদর্শনীতে যৌথভাবে ক্ল্যাসিক ও ভিজুয়াল চিত্রকলা স্থান পেয়েছে। # 461129