IQNA

10:42 - September 10, 2009
সংবাদ: 1824498

তুরস্কে নও মুসলিমদের জন্য ইফতার অনুষ্ঠান

আনাতলিয়ার মানাভগাত প্রদেশের মুফতি হাতিল তাস ঘোষণা করেছেন, পবিত্র রমজান মাসের আগামী কয়েকদিন তুরস্কের নও মুসলিমদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এক সংবাদ সম্মেলনে হাতিল তাস জানান, ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত মানাভগাতে যে সব মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন তাদের সংখ্যা ১০৩ এবং তাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। আনাতলিয়ায় বেড়াতে এসে এ সব মানুষ মুসলমান হয়েছেন।
মুফতি হাতিল জানান, যে সব নও মুসলিম তুরস্কে বসবাস করছে কিংবা দেশে ফিরে গেছেন তাদের সবার ঠিকানা রেজিস্ট্রি করা আছে এবং তাদেরকে বিভিন্ন ইসলামী অনুষ্ঠান উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠানো হয়। এবারের ইফতার অনুষ্ঠানে তাদের সবাইকে দাওয়াতও করা হয়েছে। মুফতি হাতিল জানান, “ আমরা এ সব নও মুসলিমের সাক্ষাতকার নেয়ার পরিকল্পনা করছি এবং তারা কেন ইসলাম গ্রহণ করলেন তা নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করব। এ ছাড়া, ইসলাম ধর্ম গ্রহণের পর তারা কী ধরনের সমস্যা মোকাবেলা করছে তাও জানার চেষ্টা করব। তিনি জানান, আনাতলিয়ার বিভিন্ন জায়গা থেকে মুফতিরা এ সব নও মুসলিমের বাড়িতে যান এবং তাদের কাছে মুসলিম ভ্রাতৃত্বের বিষয়ে ব্যাখ্যা করেন। এ ছাড়া, কীভাবে এ সব মুসলিম ভাইকে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করে থাকেন এ সব মুফতি। # 460354
captcha