কাবুলে “দি স্প্রিং অব কুরআন” প্রদর্শনীর পাশাপাশি এ সপ্তাহ উদযাপিত হচ্ছে। ৬ই সেপ্টম্বর থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১৪ই সেপ্টম্বর পর্যন্ত এবং এতে ইরানের দুই শীর্ষ ক্বারী হাবিব সাহাফ এবং শাহারাম ইয়াদেজগারি রাজদানী কাবুলে ও বিভিন্ন সমাবেশে ক্বিরাত পড়ে শোনাবেন। এ ছাড়া, অন্য ইরানী ক্বারীরা বিভিন্ন শিয়া ও সুন্নি মসজিদ এবং কুরআন কেন্দ্রগুলোতে ক্বিরাত পড়ে শোনাবেন।
ইরানী ক্বারীরা আফগানিস্তানের টেলিভিশনেও ক্বিরাত পড়ে শোনাবেন এবং ক্বিরাত পড়ার কিছু পদ্ধতি ও স্টাইল দেখাবেন। # 461443