কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা জানান, এ উপলক্ষে মঙ্গলবার রাতে ইসলামী কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়েজন করা হয়। এতে ভিয়েনায় বসবাসরত বহু শিয়া মুসলিম উপস্থিত ছিলেন। ইমাম আলী (আ.) এর শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের পাশাপাশি আগামী ১৯, ২১ ও ২৩শে রমজান গাদর রাত পালনেরও পরিকল্পনা করা হয়েছে। এতে বহু মুসলিম আলেম ও শিয়া নেতা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। # 462098