IQNA

ব্রুনাইয়ে পবিত্র কুরআন খতম অনুষ্ঠান

10:31 - September 13, 2009
সংবাদ: 1825355
ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরিবেগাওয়ানে শুক্রবার পবিত্র কুরআন খতম অনুষ্ঠান পালিত হয়েছে ।
সংবাদমাধ্যম ‘Bru Direct’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অসংখ্য ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুক্রবার ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরিবেগাওয়ানের হিফজুল কুরআন ইন্সটিটিউটে পবিত্র কুরআন খতম অনুষ্ঠান পালিত হয়েছে । পবিত্র কুরআন তেলাওয়াতের প্রতি দেশের শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে করে এসব ছাত্রছাত্রী পবিত্র কুরআনের জ্ঞান থেকে শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে । বন্দর সেরিবেগাওয়ানের হিফজুল কুরআন ইন্সটিটিউটের প্রধান সুরা ফাতেহা তেলাওয়াতের মধ্যদিয়ে এই কুরআন খতম অনুষ্ঠানের উদ্বোধন করেন। # 463485
captcha