IQNA

21:04 - September 14, 2009
সংবাদ: 1826187

নেদারল্যান্ডে ইফতার পার্টি

১৩ই সেপ্টেম্বর নেদারল্যান্ডের রোটারডামের ইসলামিক সেন্টার ফাউন্ডেশনে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে দেশটির বেশ কয়েকজন এমপি, প্রায় দুইশ’ পৌর কর্মকর্তা এবং সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও মুসলিম বিশেজ্ঞরা উপস্থিত ছিলেন।

ইফতার পার্টির স্বাগতিক রিসালে হাবের ও হায়দার আক্কাইয়া বলেন, “ইসলামের প্রচার- প্রসারে এবং ইসলামী শিক্ষাকে পরিচিত করে তুলতে এ কেন্দ্রটি প্রায় ৪০ বছর ধরে এ ধরনের ইফতার পার্টির আয়োজন করে আসছে।”
তিনি বলেন, “বিভিন্ন সংগঠন ও সংস্থার লোকজনকে এক জায়গায় আনতে ইফতার পার্টি ভালো একটি মাধ্যম।”
তিনি বিশ্বাস করেন, রোজা গরীবদের অভাব বুঝতে এক বিরাট সুযোগ নিয়ে আসে এবং মুসলমানদের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে। # 464562
captcha