সংবাদ মাধ্যম আল বির এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের ননেতিন শহরে ২৭ সেপ্টেম্বর মহিলদের ৫ম হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এরমধ্যে ২২ বছরের কম বয়সীদের জন্য পূর্ণ কুরআন শরীফের হিফয প্রতিযোগিতা, ১৮ বছরের কম বয়সীদের জন্য পবিত্র কুরআনের প্রথম ২০ পারা হিফয প্রতিযোগিতা এবং ১৪ বছরের কম বয়সীদের জন্য পবিত্র কুরআনের প্রথম ১০ পারা হিফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।বৃটেনে বসবাসরত মুসলিম যুবকদেরকে পবিত্র কুরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতেই দেশটির আল বার কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার তুলে দেয়া হবে। # 465096