IQNA

ইরানী ক্বারীকে চীনের মসজিদে উষ্ণ অভ্যর্থনা

23:53 - September 16, 2009
সংবাদ: 1827239
পবিত্র মাহে রমজানে চীনের বিভিন্ন মুসলিম অধ্যুষিত প্রদেশের মসজিদগুলোতে ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী কাসেম রেজায়ীকে কুরআন তেলাওয়াতের জন্য উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
“ইরানের ইসলামিক রিলেশন্স অর্গানাইজেশন -এর সহযোগিতায় চীনের ইসলামিক সোসাইটি তাকে দেশটির বিভিন্ন মসজিদে কুরআন তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানায়।” বিশিষ্ট গবেষক ও কুরআন বিষয়ক গ্রন্থকার মুহাম্মাদ রেজা সালেহ এ কথা জানান।
তিনি জানান, “প্রতি বছর চীনের মুসলমানরা ইরানী ক্বারী ও হাফেজদের সে দেশের মসজিদগুলোতে স্বাগত জানান এবং রমজান মাসে কুরআন তেলাওয়াত তাদের প্রথায় পরিণত হয়েছে। এ ধরনের ব্যবস্থা চীনের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে।”
রেজায়ী এ মাসে চীনের রাজধানী বেইজেংয়ে বসবাসরত ইরানী মুসলমানদেরকে কুরআন তেলাওয়াত করে শোনান এবং সাংহাইয়ে ইরানী নাগরিকদের সাথে গাদর রাত উদাযাপন করেন। তিনি চলতি সপ্তাহে চীনের জাবি প্রদেশে যাচ্ছেন এবং ফিরে এসে বেইজিংয়ের সবচেয়ে বড় মসজিদ “নিউজিয়েহ” মসজিদে রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র কুরআন তেলাওয়াত করবেন। # 465390
captcha