আফগানিস্তান সফররত ইরানী ক্বারী হাবিব শাহাফের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য হচ্ছে- “পবিত্র কুরআনের প্রতি আনুগত্য।” রাজধানী কাবুল, হেরাত, ফারাহ, কান্দাহার ও তাকহার শহর থেকে ক্বারী এবং হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সম্পূর্ণ কুরআন হেফজ, তেলাওয়াত ও কুরআনের তাফসির -এ তিনটি বিভাগে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাশহাদ থেকে আগত ‘দি বাইয়্যিনাত গ্রুপ’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবে। প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে হজ ও পবিত্র কারবালা সফরের সুযোগ দেয়া হবে। অন্য বিজয়ীদেরকে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেয়া হবে। প্রতিযোগিতা শেষ হবে আগামী শুক্রবার। # 466167