IQNA

ইরানী ক্বারীকে নাইরোবির মসজিদে উষ্ণ অভ্যর্থনা

22:07 - September 17, 2009
সংবাদ: 1827403
ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাসুদ পিরুজমান্দ কেনিয়ার রাজধানী নাইরোবির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে চলতি সপ্তাহে প্রায় ১০টি কুরআন তেলাওয়াতের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ইরানী কালচারাল সেন্টারের আমন্ত্রণে কেনিয়া সফররত পিরুজমান্দ সে দেশের যে মসজিদেই কুরআন তেলাওয়াত করেছেন সেখানেই তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তিনি নাইরোবির কাবিরা, মাদিনা, জাফারি, সাহাবা, ইমতিয়াজ এবং পাকরোদা মসজিদে কুরআন তেলাওয়াত করেন। পিরুজমান্দ নাইরোবির রেডিও ইকরা এবং রেডিও কামুজাতেও কুরআন তেলাওয়াত করেন।
অন্যান্য অনুষ্ঠানের মধ্যে পিরুজমান্দ গত মঙ্গলবার কেনিয়ার বিভিন্ন জায়গা থেকে আসা ক্বারীদের সামনে বক্তৃতা করেন এবং পবিত্র কুরআন তেলাওয়াতের তাজবিদ ও তারতিলের নানা কৌশল ও স্টাইল শেখান। # 466460
captcha