IQNA

ভারতে ‘কোরআনের মাহাত্ব ও কুদ্‌স দিবস‘ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

22:15 - September 17, 2009
সংবাদ: 1827404
ভারতের রাজধানী নয়াদিল্লীতে কুদ্‌স দিবস উৎযাপনের লক্ষ্যে ‘কোরআনের মাহাত্ব ও কুদ্‌স দিবস’ শীর্ষক সম্মেলন গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
নয়াদিল্লীতে ইরানের কালচারাল কাউন্সেলর জনাব কারিম নাজাফী সূরা ইসরার প্রথম আয়াতের প্রতি ঈঙ্গিত করে বলেন, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা । তাই একে রক্ষা করা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।
তিনি কুদ্‌স শরীফে অব্যাহতভাবে মানবাধিকার লংঘনের প্রতি ইঙ্গিত করে বলেন, মুসলমানদের উচিত সর্বদা কুদ্স ও এর অধিবাসীদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করা যেমনভাবে গাজায় ২২ দিনের আগ্রাসী আক্রমণের সময় ঐক্যবদ্ধভাবে যায়নবাদীদের প্রতি তাদের অত্যাচার ও অন্যায়ের ব্যাপারে নিন্দা জানিয়েছিল। মুসলমানরা ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল।# 465268
captcha