IQNA

দিল্লিতে পবিত্র কুরআন প্রকাশনা উৎসব

7:46 - September 18, 2009
সংবাদ: 1827459
ভারতের রাজধানী দিল্লিতে গত ১৪ই সেপ্টেম্বর পবিত্র কুরআন প্রকাশ উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয়।
ভারতের কুরআন বিষয়ক প্রতিষ্ঠান “ভয়েস অব দি ট্রুথ” এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিল্লিতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল অ্যাটাশে এবং দিলিস্নর শিয়া মসজিদ ‘কুটিমম’ -এর কুরআন বিষয়ক বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। আলেচানায় অংশ নিয়ে ইরানী কালচারাল অ্যাটাশে কারিম নাজাফি ব্যক্তিগত ও সামাজিক জীবনে পবিত্র কুরআনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইরানে প্রায় দেড় কোটি ক্বারী ও হাফেজ রয়েছেন। এ থেকে প্রমাণ হয়- দেশটি পবিত্র কুরআনকে তাদের জীবনে কত গুরুত্ব দিয়েছে।যে সব দেশ শুধু কুরআনের হেফজ ও তেলাওয়াতের ওপর গুরুত্ব দেয় তাদের সমালোচনা করে তিনি বলেন, কুরআনকে সংরক্ষণ করা দরকার যার অর্থ ফিলিস্তিনীসহ মুসলমানদের সংরক্ষণ করা বোঝায়। পরে অনুষ্ঠানে ইরানের ইস্পাহান থেকে আগত শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। ‘দি ভয়েস অব দি ট্রুথ’ হচ্ছে একটি সাংস্কৃতিক-ধর্মীয় প্রতিষ্ঠান যা ৫ বছর আগে দিল্লির শিয়া যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। # 465343
captcha