IQNA

মিশরের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শেষ

4:48 - September 19, 2009
সংবাদ: 1827601
মিশরের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে বুধবার।
বার্তা সংস্থা আশ্শারকুর আওসাত জানায়, বিচারকমণ্ডলীর রায়ে মিশরের মোহাম্মদ হাসান ইবরাহিম, ক্যামেরম্ননের আবদুর রহমান তাহামিত, সৌদি আরবের আবদুল্লাহ বিন মোহাম্মদ আন-নাগিমি, জর্দানের আহমাদ খালাফ আলীয়ান আল-খিলাইলা এবং ম্যধ আফ্রিকা প্রজাতন্ত্রের আল-আজ মোহাম্মদ হাসান সালিহ পাঁচটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন।
প্রথম ক্যাটাগরিতে প্রতিযোগীদের সম্পূর্ণ কুরআন শরীফ না দেখে মুখস্থ পড়তে হয়েছে এবং এ ক্ষেত্রে কুরআন পড়ার তারতিল ও তাজবিদ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি এ সব হাফেজকে তেলাওয়াত করা আয়াতের অর্থ ও ব্যাখ্যা বলতে হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে হাফেজদেরকে তারতিল ও তাজবিদের সাথে সম্পূর্ণ কুরআন শরীফ পড়ে শোনাতে হয়েছে। তৃতীয় ও চতুর্থ ক্যাটাগরিতে প্রতিযোগীদের পবিত্র কুরআন শরীফের ২০ ও ১০ পারা তাজবিদ ও তারতিলের সাথে পড়ে শোনাতে হয়। আর পঞ্চম ক্যাটাগরি ছিল ননআরবদের জন্য যেখানে প্রতিযোগীদের কুরআন শরীফের ৬ পারা পড়ে শোনাতে হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী প্রতিযোগিতায় বিজয়ীরা ১৫ হাজার থেকে ৫০ হাজার মিশরী লিরা পুরস্কার লাভ করেন।
রাজধানী কায়রোর আন-নূর মসজিদে ১৭তম এ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং তা মিশরের কালচারাল চ্যানেলগুলোতে সমপ্রচার করা হয়।
# 465769
captcha