IQNA

ডেনমার্কে আন্তর্জাতিক ‘কুদ্স’ সভা অনুষ্ঠিত হবে

22:10 - September 21, 2009
সংবাদ: 1827607
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর “আল কুদ্স: আরব সংস্কৃতির রাজধানী -২০০৯” শীর্ষক আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হবে।
আল আরব অন লাইন জানায়, ইউরোপের প্রথম কোনো রাজধানী হিসেবে এই প্রথম কোপেনহেগেন কুদ্‌সকে হ্যাঁ বলতে এ সভার আয়োজন করতে যাচ্ছে। ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণারয়ের সহযোগিতায় দেশটির সেন্টার ফর কালচার অ্যান্ড ডেভলপমেন্ট এ সভার আয়োজন করছে। এতে ফিলিস্তিন ও ডেনমার্কের কুদ্স বিষয়ক বহু সংখ্যক চিত্র শিল্পী, সংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ডেনমার্কে নিযুক্ত আরব- অনারব কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন। কু্স ও ফিলিস্তিনী মুফতি মুহাম্মদ হুসেইন, কুদ্স শাবিল কালচারাল সেন্টারের পরিচালক নাঈম আতিক, আল কুদ্স:আরব সংস্কৃতির রাজধানী কাউন্সিলের নির্বাহী প্রধান রফিক আল-হুসেইন এবং বেশ কিছু সংখ্যক ফিলিস্তিনী চিত্র শিল্পী ও সঙ্গীত শিল্পী এ সভায় অংশ নেবেন। ডেনিশ সেন্টার ফর কালচার অ্যান্ড ডেভলপমেন্ট-এর প্রধান জানান, ফিলিস্তিনের মহান সংস্কৃতিকে ডেনমার্কের লোকজনের কাছে পরিচিত করে তুলতে এবং ডেনমার্ক ও আরব সংস্কৃতির মধ্যে সম্পর্ক জোরদার করাই সভার মূল লক্ষ্য। # 466229
captcha