IQNA

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক বই মেলায় কুরআন বিষয়ক প্রকাশনার উপস্থিতি

8:38 - September 24, 2009
সংবাদ: 1829356
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বই মেলায় বিভিন্ন মুসলিম দেশের ইসলামী প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।
আল-এমারত আল-ইয়াউমের খবর অনুযায়ী, আটটি আরব দেশ এবং কয়েকটি ইউরোপীয় দেশের প্রকাশনা সংস্থা এবারের প্রদর্শণীতে অংশ নিচ্ছে। এর মধ্যে কয়েকটি প্যাভিলিয়ন পবিত্র কুরআন ও ইসলামী গ্রন্থের প্রকাশকদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
প্রদর্শণীর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ওয়ার্কশপ এবং বৈজ্ঞানিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে সভা-সেমিনার অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। গোথে সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের কালচার, ইয়্যুথ অ্যান্ড কমিউনিটি ডেভলপমেন্ট মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। এতে বহু সংখ্যক মুসলিম বিশেষজ্ঞ ও গবেষক এবং প্রাচ্য বিষয়ক ইউরোপীয় বিশেষজ্ঞ অংশ নেবেন।
#468812
captcha