IQNA

21:15 - September 27, 2009
সংবাদ: 1830662

ইরানী হাফেজদের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব

সৌদি আরবের আমন্ত্রণের ভিত্তিতে ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দেশের তিন শীর্ষ কুরআনে হাফেজকে রিয়াদ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের উপপ্রধান জানান, ইউনিস আখিলি, ফরহাদ রোশভান্দি এবং মোহাম্মদ আলী ইসমাইলী এ প্রতিযোগিতায় অংশ নেবেন। তারা পবিত্র কুরআনের ৩০ পারা, ২০ পারা এবং ১০ পারা হেফজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতা শুরু হবে আগামী ৫ই অক্টোবর এবং চলবে ১১ই অক্টোবর পর্যন্ত। গত বছর ইরানী হাফেজ মোরতেজা মোহাম্মদ নেজহাদ প্রতিযোগিতায় অংশ নিয়ে সব বিভাগেই প্রথম হয়েছিলেন। # 469849
captcha