IQNA

22:00 - October 01, 2009
সংবাদ: 1832261

কাতার নারী হাফেজদের সংবর্ধনা দিল

“শেখ ঈদ” শিরোনামে কাতারে অনুষ্ঠিত সে দেশের নারী হাফেজদের জাতীয় কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে রাজধানী দোহায় মঙ্গলবার সংবর্ধনা দেয়া হয়েছে।

শেখ ঈদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাসে এ বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত এবং এতে ২০০ নারী হাফেজ অংশ নেন।
সমস্ত কুরআন মুখস্ত কুরআন শরীফের প্রথম ২৫ পারা মুখস্ত,শেষ ২৫ পারা মুখস্ত, প্রথম ২০ পারা মুখস্ত, শেষ ২০ পারা মুখস্ত, পবিত্র কুরআনের প্রথমার্ধ মুখস্ত, শেষার্ধ মুখস্ত ', প্রথম ১০ পারা হেফজ এবং শেষ ১০ পারা হেফজ -এই নয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।# 471901
captcha