IQNA

22:04 - October 01, 2009
সংবাদ: 1832262

আবদুল আযিম মাজারে কুরআন কোর্সের পরিকল্পনা

পবিত্র কুরআন তেলাওয়াতে তারতিল, কুরআন মুখস্ত, তেলাওয়াত এবং তাজবিদের জন্য শাহ-ই-রেই -এ আবদুল আযিম আল-হাসানির মাজারে একটি কোর্স অনুষ্ঠিত হবে।

মাজারের কুরআন শিক্ষা বিষয়ক কেন্দ্রের পুরুষ বিভাগের ইনচার্জ মো’তাজ আগাইহি ইকনাকে জানান, আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ হাফেজ ও ক্বারীরা এখানে কোর্স করাবেন। সেশন শুরু হবে প্রতিদিন মাগরিব নামাযের পর মাজারের প্রধান মসজিদে।
প্রতি সোম ও বুধবার কুরআন তেলাওয়াত এবং তাজবিদ শিক্ষা দেবেন সাইয়্যেদ মোরতেজা লাজেভারদি ও হুজ্জাতুল ইসলাম মুসাভি দোরচি।
captcha