IQNA

9:46 - October 05, 2009
সংবাদ: 1833590

হজ উদযাপন বিষয়ে তুরস্কে কোর্স

তুর্কি হজযাত্রীদের কাছে পবিত্র হজের নিয়ম আরো বেশি সহজ করে তুলতে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে অক্টোবরের ১৯ তারিখ পর্যন্ত কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

আঙ্কারার মুফতি হাক্কি ওজের জানান, শহরের প্রায় ৬ হাজার হজযাত্রী এবার পবিত্র হজে অংশ নেবেন এবং তারা প্রায় সবাই কোকাতেপে মসজিদে অনুষ্ঠিত এ কোর্সের সুযোগ নিচ্ছেন। মসজিদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তাহে একদিন তিন ঘন্টা এ নির্দেশনামূলক কোর্স অনুষ্ঠিত হচ্ছে এবং মুফতি কাউন্সিলের সহযোগিতায় ধর্মীয় কেন্দ্রগুলো এ কোর্সের আয়োজন করেছে।
মুফতি হাক্কি তুরস্কের সব হজযাত্রীকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে এ কোর্সে অংশ নেয়ার আহ্বান জানান। # 473412
captcha