IQNA

23:20 - October 21, 2009
সংবাদ: 1840285

মস্কোয় ইমাম রেজা (আ.)এর ওপর উৎসব

শিয়া সমপ্রদায়ের ৮ম ইমাম রেজা (আ.) এর জন্মদিন উপলক্ষ্যে ইরানী কালচারাল সেন্টার দ্বিতীয়বারের মতো উৎসব উদযাপন করবে।

মস্কোর ইরানী কালচারাল অ্যাটাশে আবুজার ইবরাহিমি তুর্কামান ইরানরে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, উতসবে চিঠি লেখা প্রতিযোগিতা ও ইমাম রেজা (আ,) এর জীবনের ওপর নানা কর্মকাণ্ডের প্রদর্শনী থাকবে। আগামী ২৭ থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। উতসবের অংশ হিসেবে ২৯শে অক্টোবর ইমাম রেজা (আ.) এর জন্মদিন নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি। “এতে মস্কোয় বসবাসরত রুশ, আজেরি ও আফগান শিয়া মুসলমানরা অংশ নেবেন।” # 482226
captcha