IQNA

22:30 - November 04, 2009
সংবাদ: 1844933

সেনা সদস্যরা কুরআন প্রতিযোগিতায় অংশ নেবে

আগামী ১৭ই নভেম্বর ইরানের সেনা সদস্যদের অংশ গ্রহণে কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

ইরানী সেনাবাহিনীর কুরআন সেন্টারের ইনচার্জ লেফটেন্যান্ট মাহদি মেইদানি ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন- সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর যে সব সদস্য কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছেন তাদের মধ্যে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা আগামী ১৭ থেকে ১৯শে নভেম্বর বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ১২ ক্যাটাগরির এ প্রতিযোগিতায় কুরআনের তেলাওয়াতে তাহকিক ও তারতিল, কুরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ, কুরআনের বিভিন্ন পারার হেফজ, পুরো কুরআন হেফজ, আযান ও হাদিস বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সশস্ত্র বাহিনীর মধ্যে কুরআনের সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে বার্ষিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। # 487537
captcha