IQNA

দামেস্কে কুদ্স প্রদর্শনী হবে

9:33 - November 12, 2009
সংবাদ: 1848076
দামেস্কের ভিজুয়াল আর্টস ইউনিয়নের আল-শাহাব হলে আগামী ১৬ই নভেম্বর “কুদ্স: ইতিহাস ও সংস্কৃতি” বিষয়ে আদিয়াত গ্রুপের উদ্যোগে এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সিরীয় বার্তা সংস্থা সানা জানায়, আরব বিশ্বে “কুদ্স: কালচারাল ক্যাপিটাল অব দ্য আরব ওয়ার্ল্ড ২০০৯” শিরোনামে এ বছর যে অনুষ্ঠান হচ্ছে তার ধারাবাহিকতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে সিরিয়ার ফটো সাংবাদিক আনোয়ার আবদুল গফুরের তোলা কুদ্স অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন ছবি প্রদর্শিত হবে। প্রদর্শনী আগামী ২৬শে নভেম্বর পর্যন্ত চলবে। কুদস নিয়ে সিরিয়ার বিভিন্ন প্রদেশে নানা কর্মসূচী পালিত হচ্ছে। # 491104
captcha