IQNA

7:07 - November 17, 2009
সংবাদ: 1850145

শহীদ মোতাহারির “হিজাব” রুশ ভাষায় অনুদিত

রাশিয়ায় ইরানী কালচারাল সেন্টারের উদ্যোগে শহীদ মোর্তজা মোতাহারির লেখা “হিজাব” গ্রন্থটি রুশ ভাষায় প্রকাশিত হয়েছে।

রাশিয়ার ইন্সটিটিউট অব ইসলামিক স্টাডিজের সহযোগিতায় গ্রন্থটি রুশ ভাষায় অনুদিত হয়েছে। রুশ নাগরিকদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিত করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়। রাশিয়ার ইস্টক পাবলিকেশন্স থেকে ২০৬ পৃষ্ঠার এ গ্রন্থটির ৩ হাজার কপি ছাপা হয়েছে। এর আগে, ২০০৮ সালে রাশিয়ার ইন্সটিটিউট অব ইসলামিক স্টাডিজ শহীদ মোতাহারির লেখা “খাঁটি মানুষ” এবং “ইসলাম ও ইরানের পারস্পারিক অবদান” শীর্ষক দু’টি গ্রন্থ প্রকাশ করে। এ কাজে ইরানী কালচারাল সেন্টার ও সেন্ট পিটার্সবার্গ ওরিয়েন্টাল প্রকাশনী বিশেষ সহযোগিতা করে। # 492142
captcha