রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মধ্য এশিয়ার ৭টি দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
শহরের প্রধান মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে আজারবাইজান, তাজিকিসিস্তান, উজবেকিস্তান, তাতারিস্তান, কাজাকিস্তান, কিরগিজিস্তান ও ককেশিয়া থেকে তরুণ ও যুবকেরা অংশ নিচ্ছেন। সম্পূর্ণ কুরআন ও কুরআন শরীফের বিভিন্ন অংশ -এ দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম কিরগিজিস্তানের সরকারী আলেম ওলামা ও ওয়ার্ল্ড এসোসিয়েশন অব কুরআন মেমোরাইজেশন যৌথভাবে কোন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করলো। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ১৬ই নভেম্বর রাজধানী বিশকেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেয়া হবে।# 493103