প্রায় ৬৪ হাজার ইরানী হজযাত্রী (মোট সংখ্যার শতকরা ৯৮ ভাগ) সৌদি আরব পৌঁছেছেন এবং তারা অন্যান্য ইবাদত-বন্দেগী ছাড়াও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর মাযার তার পরিবারের সদস্যদের মাযার জিয়ারত করে সময় কাটাচ্ছেন।
৪টি হজ পরিচালনাকারী সংস্থার মাধ্যমে আজ আরো ৫২৯ জন হজযাত্রী সৌদি আরব যাবেন এবং আগামী দু’দিনের মধ্যে ইরানের ১২২ সদস্যের শেষ দলটি সৌদি আবর পৌঁছাবে। এবারের হজ মৌসুমে ইরান থেকে পবিত্র হজ পালনের জন্য ৬৪ হাজার ৩০৭ জন হজযাত্রী সৌদি যাবেন বলে আশা করা হচ্ছে। সোয়াইন ফ্লু সংক্রমণের আশংকায় এবার হজযাত্রীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। অন্য বছর ইরান থেকে এক লাখের বেশি মানুষ হজ পালনে সৌদি আরব যান। # 495244