IQNA

কূয়েতে ‘‘ কুরআন হেফযের ক্ষেত্রে নয়া প্রযুক্তি ” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তী

11:11 - November 21, 2009
সংবাদ: 1851855
কয়েতে আয়োজিত “কুরআন তেলাওয়াত ও কুরআন হেফজের ক্ষেত্রে নয়া প্রযুক্তির ব্যবহার” বিষয়ে আনন্তর্জাতিক সম্মেলন গতকাল শেষ হয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের বার্তাসংস্থা ভম এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কুয়েত, জর্ডান, বাহরাইন, সৌদি আরব, তিউনিশিয়া, সুদান, সিরিয়া, ওমান, কাতার, লিবিয়া, মিশর, মরোক্কো ও ইয়েমেনের ২১ জন বিশেষজ্ঞ পবিত্র কুরআন তেলাওয়াত ও হেফজ শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি করার বিষয়ে নিয়ে আলোচনা করেন। ইসলামিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা আইসিস্কোর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কুয়েতভিত্তিক ওয়ার্ল্ড কাউন্সিল ফর ইসলামিক চ্যারিটি। সম্মেলন চলাকালে কুরআন কেন্দ্রগুলোতে পবিত্র কুরআন হেফজ পদ্ধতি উন্নয়নে নতুন প্রকল্প পরীক্ষা করে দেখা হয়। # 496248
captcha