চীনা হজ মিশনের প্রধান মোস্তফা ইয়াং শি-হু বলেছেন, চীনে ইসলাম আনার ব্যাপারে ইরানের ভূমিকা এত ব্যাপক ছিল যে, এখনও চীনের ধর্মীয় আচার-অনুষ্ঠানে ইরানের বহু কবিতার দেখা মেলে।
পবিত্র মক্কা নগরীতে ইরানী হজ মিশনের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মদ মোহাম্মদী-রেইশারীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
চীনা হজ যাত্রীদের মধ্যে সোয়াইন ফ্লু সংক্রমণের বিষয়ে দেশটির সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে শি-হু বলেন, এ বছর চীন থেকে ১২ হাজার ৭০০ মানুষ হজে অংশ নিচ্ছেন। এ সংখ্যা গতবারের চেয়ে ৭০০ বেশি।
ইয়াং শি-হু মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মুসলমানদের মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। # 496058