IQNA

ইসলাম ও জীব-পরিবেশ (ইকোলজি) বিষয়ে ব্রাসেলসে সেমিনারের পরিকল্পনা

8:40 - November 22, 2009
সংবাদ: 1852227
‘ইসলাম কনফারেন্টিক’ ওয়েবসাইট জানায়, এ মাসের শেষ দিকে ব্রাসেলস ইসলাম ও জীব-পরিবেশ (ইকোলজি) বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।
বেলজিয়ামে বসবাসরত তুরস্কের নাগরিকরা এ সেমিনারের আয়োজন করছে। এতে উপস্থিত থাকবেন বেলজিয়ামের সমাজবিজ্ঞানের শিক্ষক ও ইউরোপীয় মুসলিম নেটওয়ার্কের ইসলামী চিন্তাবিদ মাক্কি হামিদিসহ ইসলামের সমাজবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী মুসলিম অমুসলিম সবাই অংশ নিতে পারবেন।
আগমী ২৫শে নভেম্বর এ সেমিনার শুরু হবে এবং জীব পরিবেশ নিয়ে ইসলামের শিক্ষা এবং জীব-পরিবেশ নিয়ে পৃথিবীর বর্তমান উদ্বেগ নিরসনে কীভাবে ইসলামকে প্রয়োগ করা যায় তা নিয়ে আলোচনা হবে।
মধ্য ইউরোপের দেশগুলোতে প্রায় ৬ লাখ ২৮ হাজার মুসলিম রয়েছে এবং এটা মোট জনসংখ্যার শতকরা ৬ ভাগ। আর ব্রাসেলসে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মুসলমান। # 495280
captcha