IQNA

কুরআন শিক্ষার বিষয়ে সৌদি আরব প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে

8:46 - November 22, 2009
সংবাদ: 1852231
সৌদি আরবের জেদ্দায় বিশ্ব কুরআন হেফজ এসোসিয়েশনের উদ্যোগে কুরআন শিক্ষা বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনের আলোচ্যসূচি ঠিক করতে ১৯শে নভেম্বর এক সভায় মিলিত হয় ব্যবস্থাপনা কমিটি।
মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রধান আব্দুল্লাহ বিন আবদুল মোহসিন আল তুকরিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয় এবং সম্মেলনে কোন কোন কুরআন গবেষক ও বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হবে তা নির্ধারণ করা হয়।
সভাপতি জানান, সম্মেলনের সঠিক তারিখ ঠিক করবে এসোসিয়েশন এবং সারা বিশ্বের সব কুরআন গবেষক ও বুদ্ধিজীবীকে আমন্ত্রণ জানানো হবে যাতে তারা কুরআন শিক্ষার জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করে কুরআন শিক্ষার কার্যক্রম এগিয়ে নেয়ার পরার্মশ দিতে পারেন। # 495922
captcha