বার্তাসংস্থা sserp detaic ossa এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নাবি পিয়লী মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন, সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মান নিষিদ্ধ করার লক্ষ্যে গণভোটের আয়োজন থেকে এটাই প্রমাণিত হয় যে, দেশটিতে বিদেশীদের ব্যাপারে বৈষম্য রয়েছে ।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার এমন সময় এ ধরনের বিবৃতি দিল যখন ইসলামীদেশগুলোসহ বিশ্বের অধিকাংশ দেশের মানুষ সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মানের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন, যে দেশে মানবাধিকার আইন মেনে চলার দির্ঘ ইতিহাস রয়েছে সেই দেশে এ ধরনের পদক্ষেপ সত্যিই দুঃখজনক ।গত রোববার সুইজারল্যান্ডে মিনার নির্মানের উপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয় ।# 503293